Web Analytics

২০২৬ সালের ৬ জুলাই ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি। প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে দ্বীপগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড় অত্যন্ত বিপজ্জনক এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সমুদ্রে প্রায় ৩৫ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোটা দ্বীপটি গুয়ামের উত্তর-পূর্বে অবস্থিত এবং ঝড়টি সরাসরি এই দ্বীপের ওপর দিয়ে গেছে। দ্বীপের মেয়র সবাইকে ঘরের বাইরে না বের হতে ও নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। রোটার উত্তরে সাইপান দ্বীপে বিমানবন্দরে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।

গুয়ামে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। সেখানে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৭০০ জন থাকতে পারবেন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাভিকে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।