Web Analytics

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান এবং নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে— এমন প্রচারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের প্রচারণা অসৎ উদ্দেশ্যে চালানো হচ্ছে এবং যারা আগে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করেছিল, তারাই এখন নতুন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে। উপ-প্রেস সচিব আরও জানান, অনেক উচ্চশিক্ষিত মানুষও এসব বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত হচ্ছেন, যদিও বাস্তবে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।