Web Analytics

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ঢাকায় চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে অনুষ্ঠিত এক খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ১৮ মার্চ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কিছু অনলাইন বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিবৃতিতে চীন বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করে এবং নির্বাচিত সরকারের সুশাসনে সমর্থন জানিয়ে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

বিবৃতিটি আসে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছে—এমন দাবির পর। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, চীন এমন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে যা দুই দেশের মানুষের জীবনমান উন্নত করবে। শফিকুর রহমান চীনা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জনগণের সঙ্গে চীনের বন্ধুত্বের প্রতিফলন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।