Web Analytics

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি বিষয়ে কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন বা সিএমই অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ আয়োজন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর নার্সিং অনুষদের ডিন এবং সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনায় তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয়, উন্নত প্রযুক্তি এবং এর প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন।

সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগের সার্জন ও রেসিডেন্টদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ বিশেষজ্ঞরা অংশ নেন। তারা ডা. রাজার কাছে প্রশ্ন করে ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।