Web Analytics

পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ১২ দফা নির্দেশনা দিয়েছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর। অভ্যাসগত অর্থ আত্মসাৎকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও এসব নির্দেশনার মধ্যে রয়েছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্দেশনাগুলো দেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক সালমা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্দেশনাগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পাঠানো হয়েছে।

শাখার কার্যক্রম তদারকি জোরদারে জেলা বা আঞ্চলিক কার্যালয়ে জনবল বাড়ানোর কথা বলা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আঞ্চলিক প্রশিক্ষক ও নির্দিষ্ট মডিউল তৈরি করে দ্রুত প্রশিক্ষণ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা কঠোরভাবে মানতে এবং শ্রেণিকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ কমাতে সরেজমিন পরিদর্শন ও নিয়মিত জুম মিটিংয়ের মাধ্যমে তদারকি বাড়াতে বলা হয়েছে।

অনাদায়ী ও দীর্ঘমেয়াদি শ্রেণিকৃত ঋণ চিহ্নিত করে পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঋণ বিতরণ, পুনর্গঠন, অবলোপন, ক্রয় এবং অভ্যন্তরীণ অডিটে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার নির্দেশ রয়েছে। প্রাতিষ্ঠানিক তথ্যের গোপনীয়তা, দৈনিক খাতের তথ্য এবং এমআইএসের সঠিক পরিচালনাও নিশ্চিত করতে হবে। সালমা বানু বলেন, নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।