Web Analytics

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়া সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি পালন করে। কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাদের সঙ্গে ছিলেন নেহা বোরাও। বাসটির পেছনে হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে এগিয়ে যান।

পরে নেতারা বারাখাম্বা এলাকার কাছে বাস থেকে নেমে কর্মীদের সঙ্গে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হন। তবে ভগবান দাস মার্গে পুলিশ তাদের পথ আটকে দেয়। ফলে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতারা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেননি। একই দিনে বিকেল সাড়ে ৪টার দিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে কংগ্রেসের আইনজীবীদের একটি দল সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে।

প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের জন্য বিরোধী নেতাদের আবেদন রোববার নাকচ করা হয়। সূত্র অনুযায়ী, প্রধান বিচারপতি জানান, বিষয়টি ইতিমধ্যে আদালতে বিচারাধীন হওয়ায় আদালতের বাইরে আলোচনা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রাসঙ্গিক বিধান ও সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে বিচারিক পর্যালোচনার সুযোগ রয়েছে এবং আবেদন পরবর্তী কার্যদিবসে তালিকাভুক্ত করে বিবেচনা করা যেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।