Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এই শাস্তিমূলক ব্যবস্থা নেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রাজু ভাস্কর্যের কাছে দুই নারী ও তাদের সঙ্গে থাকা দুই পুরুষকে কয়েকজন শিক্ষার্থী হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। ভুক্তভোগীরা পরদিন প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রক্টর জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তরা লাঠি হাতে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং এক পুরুষকে হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে। তবে নারীদের সরাসরি আঘাতের প্রমাণ মেলেনি। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।