Web Analytics

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পৃথিবীর কক্ষপথ পেরিয়ে চাঁদের আশপাশের সিসলুনার মহাকাশ পর্যন্ত সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অনুষ্ঠিত অ্যারোস্পেস, স্পেস অ্যান্ড সাইবার সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্র সমুদ্রের গভীর তলদেশ থেকে চাঁদের কক্ষপথ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এমন পরিস্থিতিতে টিকে থাকা ও প্রয়োজনে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের আহ্বান জানান তিনি।

পৃথিবীর চারপাশের মহাকাশ থেকে চাঁদের কক্ষপথ এবং তার সামান্য বাইরের বিস্তৃত অঞ্চলকে সিসলুনার স্পেস বলা হয়। মার্কিন কর্মকর্তারা এটিকে ভবিষ্যৎ সামরিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছেন। স্পেস ফোর্সের কমব্যাট ফোর্সেস কমান্ডের প্রধান জেনারেল গ্রেগরি গ্যাগনন বলেন, মানবসভ্যতা মহাকাশের আরও গভীরে অগ্রসর হওয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় প্রস্তুতি প্রয়োজন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সম্ভাব্য প্রতিপক্ষরাও ভবিষ্যৎ সংঘাতে মহাকাশ ব্যবহার করতে পারে।

পেন্টাগনের অধীনে ২০১৯ সালে গঠিত স্পেস ফোর্স সামরিক মহাকাশ অভিযান, উপগ্রহ নজরদারি ও মহাকাশসম্পদ সুরক্ষার দায়িত্বে রয়েছে। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি চাঁদকে শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলেছে এবং গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করেছে। চীন যুক্তরাষ্ট্রকে মহাকাশযুদ্ধের প্রস্তুতি ও সামরিক শক্তি বৃদ্ধি বন্ধের আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।