Web Analytics

দিল্লিতে নবজাতক শিশু কেনাবেচার একটি আন্তঃরাজ্যীয় চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, পশ্চিম দিল্লির রোহিণীর বেগমপুরে অবস্থিত হীরা মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করে এই নেটওয়ার্ক গড়ে ওঠে। দরিদ্র পরিবারের কাছ থেকে শিশু সংগ্রহ করে বা চুরি করে এনে জাল কাগজপত্রের মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করা হতো। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং গোপন অভিযানে ৫ জুন জ্যোতি ওরফে কমলেশ নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।

তার স্বীকারোক্তিতে পুলিশ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে এবং প্রায় তিন লাখ রুপি উদ্ধার করে। এক মাসের কম বয়সী পাঁচ নবজাতককে উদ্ধার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের মালিক ডাক্তার বিবেকী পুরো নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। রাজস্থানসহ বিভিন্ন এলাকা থেকে শিশু এনে মেয়েশিশু ৩–৪ লাখ এবং ছেলেশিশু ৬–৮ লাখ রুপিতে বিক্রি করা হতো। গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশ থেকেও কয়েকজন ক্রেতা ও পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুদের প্রকৃত পরিবার শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, কেউ স্বেচ্ছায় সন্তান বিক্রি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং ক্রেতারাও মামলার আওতায় আসবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।