Web Analytics

ফ্রান্সে বিক্ষোভকে ঘিরে সহিংসতা, দোকানপাটে লুটপাট এবং হাজারো মানুষ গ্রেপ্তারের ঘটনার পর ইউরোপের একাধিক সরকার দেশটিতে ভ্রমণরত নাগরিকদের সতর্ক করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।

ইতালি ফ্রান্সে থাকা নাগরিকদের একটি ওয়েবসাইট বা অ্যাপে নিজেদের উপস্থিতি নিবন্ধনের পরামর্শ দিয়েছে, যাতে প্রয়োজনে তাদের অবস্থান শনাক্ত করা যায়। দেশটি বড় জমায়েত এড়িয়ে চলা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক দিনেও নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জার্মানি নাগরিকদের স্থানীয় পুলিশের নির্দেশনা মানতে বলেছে এবং অনুমতি ছাড়া আয়োজিত বিক্ষোভ ছাড়ার নির্দেশ অমান্য করলে জরিমানা বা ক্ষতিপূরণ দাবির ঝুঁকির কথা জানিয়েছে। চেক নাগরিকদের বিক্ষোভ, মিছিল ও জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পোল্যান্ড বিক্ষোভস্থল এড়াতে বললেও ফ্রান্স ভ্রমণসংক্রান্ত সামগ্রিক নির্দেশনা বদলায়নি। নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়েও একই ধরনের সতর্কতা জারি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।