Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের চেয়ে বেশি সময় বক্তব্য দিয়েছেন। বুধবার, ১৮ নভেম্বর, আজানের বিরতি বাদে তাঁর বক্তব্যের সময় ছিল ৪১ মিনিট ১৩ সেকেন্ড। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল ৩৮ মিনিট ২৪ সেকেন্ড, অর্থাৎ বিরোধীদলীয় নেতা ২ মিনিট ৪৯ সেকেন্ড বেশি সময় নেন।

সংসদের কার্যবিবরণী ও সরাসরি সম্প্রচারের সময় বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। বক্তব্যের শুরুতে স্পিকার বিরোধীদলীয় নেতাকে ৪০ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানান। ডা. শফিকুর রহমান জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৬৮ বিধিতে আনা সংক্ষিপ্ত আলোচনার নোটিশটি তাঁর সমাপনী বক্তব্যের সঙ্গে একীভূত করেন।

তিনি সামগ্রিক অর্থনীতি, গার্মেন্টস ও শিল্পখাতের অস্থিরতা, মাতারবাড়ি প্রকল্প ও বিদেশি চুক্তি, আইনশৃঙ্খলা, শিক্ষা, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী নিত্যপণ্যের বাজারদর, রমজানে শুল্ক কমানো, পাচার হওয়া অর্থ ফেরত, ৪৭টি বন্ধ কারখানা চালু এবং জাতীয় ঐক্যের বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আদেশ পাঠের মাধ্যমে অধিবেশন শেষ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।