Web Analytics

ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি হওয়া দুই বাংলাদেশি তরুণ নির্যাতন ও বন্দিদশার পর দেশে ফিরেছেন। এ ঘটনায় পাচারচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। মঙ্গলবার, ২৭ অক্টোবর, সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর পল্টন এলাকা থেকে মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

বিদেশে পাঠানোর আগে দুই তরুণের পরিবারের প্রত্যেকের প্রায় ছয় লাখ টাকা খরচ হয়। কম্বোডিয়ায় পৌঁছেই তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একটি স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয় বলে অভিযোগ। সেখানে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করা হতো এবং কাজ না করলে বা ভুল হলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরে তাঁদের মুক্তির জন্য পরিবারগুলোর কাছে পাঁচ হাজার ডলার মুক্তিপণ চাওয়া হয়।

মুক্তিপণ দেওয়ার পরও চক্রের সদস্যরা তাঁদের নিয়ন্ত্রণে নিয়ে দেশে ফেরার টিকিটের অর্থ আদায় করে বলে অভিযোগ। দুই তরুণ কম্বোডিয়ার একটি হোটেলে প্রায় দুই মাস আটকে থাকার পর অনলাইনে একটি মাইগ্রেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরেন। সিআইডি জানিয়েছে, অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।