ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ইহুদিদের উসকানি দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপেরও প্রতিবাদ করেছে।
কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন-গাভিরের পদক্ষেপকে বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতির ওপর অগ্রহণযোগ্য উসকানি হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। কাতার সতর্ক করেছে যে এটি অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তনের বিপজ্জনক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনে এ ধরনের একতরফা পদক্ষেপ বাতিলযোগ্য।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরাইলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে এবং আন্তর্জাতিক রেজোলিউশন মেনে চলতে বাধ্য করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।