Web Analytics

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, রোগী ও স্বজনদের হয়রানি কমিয়ে সেবার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী জানান, হাসপাতালকে দালালমুক্ত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে রোগী ও স্বজনরা প্রকৃত কর্মচারীদের সহজে শনাক্ত করতে পারবেন এবং প্রতারণা এড়াতে পারবেন। নিরাপত্তা ও সেবার মান বাড়াতে পুরো হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনা, পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে।

দুলু বলেন, আগামী দুই মাসের মধ্যে আইসিইউ বেড ১০টি থেকে ২০টিতে উন্নীত করা হবে। সার্বক্ষণিক অস্ত্রোপচার সেবা চালু রাখতে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হবে। লাশ পরিবহনে অনিয়ম রোধে লাশবাহী অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করা, কিলোমিটারভিত্তিক ভাড়ার চার্ট তৈরি এবং চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালুর কথাও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।