Web Analytics

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে সারা দেশের পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবেন।

রিজভী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পূজাকে কেন্দ্র করে অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্র যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দলের কর্মীরা প্রতিটি পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর মতো স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব পালনে প্রস্তুত।

দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। খায়রুল কবির খোকন ও ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এ কমিটি গঠিত হয়েছে বলে জানান রিজভী। বৈঠকে সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যতে দলীয় তৎপরতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন ও বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।