Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তবে তারা খুব শিগগিরই ক্ষমতায় থাকার অধিকার হারাবে। সোমবার রাতে সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এটি হত্যার উদ্দেশ্যে পরিচালিত একটি ন্যক্কারজনক বোমা হামলা। তিনি অভিযোগ করেন, থানা রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে এবং পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। নাহিদের মতে, এ হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এটি কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়।

তিনি আরও অভিযোগ করেন, সারা দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত এবং ৫ আগস্টের পর বিএনপি মামলা বাণিজ্য ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ ও ভোট আদায় করেছে। নাহিদ স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তের দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যর্থতার দায় উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।