Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ইতিবাচক কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ১১ দল অযৌক্তিকভাবে লংমার্চ করছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, বিরোধী দলে একটি রাজনৈতিক শূন্যতা এবং তাদের রাজনীতিতে ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে নিজেদের দেখানোর জন্য কিছু করতে হয় বলেই তারা এই লংমার্চের কর্মসূচি নিয়েছে বলে তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। তিনি বলেন, কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির চেয়ে ভালো পরিস্থিতি আর কখন ছিল, তা জানাতে তিনি সমালোচকদের প্রতি আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।