Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিস্তারের ওপর গুরুত্ব দিয়েছেন। শনিবার রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিনির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

২০২৫ শিক্ষাবর্ষে পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, শিশুদের খেলাধুলার সুযোগ দিলে তাদের মধ্য থেকেই ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হতে পারে। তিনি বলেন, মাঠে সময় কাটালে শিশুরা প্রযুক্তির আসক্তি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে।

প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের অনলাইন নিবন্ধন ১ জুলাই থেকে শুরু হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও তিনি বলেন; ফুটবল, ক্রিকেট, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন বিষয়ে মাঠে ব্যবহারিক মূল্যায়ন থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।