Web Analytics

অপারেশন সিঁদুরে ভারতের কতটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন প্রশ্নের পর ভারতীয় বিমানবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে রাফাল, সুখোই-৩০এমকেআই ও তেজস যুদ্ধবিমানের পাশাপাশি বিশেষ কমান্ডো এবং প্যারাট্রুপারদের সামরিক সক্ষমতা তুলে ধরা হয়। এতে ভারতের সশস্ত্র বাহিনীর সাহস, বীরত্ব ও আত্মত্যাগের চিত্রও দেখানো হয়েছে।

১৯ মে ও ১৭ মে এক্সে দেওয়া পোস্টে রাহুল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, হামলা শুরুর আগেই পাকিস্তানকে অভিযান সম্পর্কে জানানো হয়েছিল। তিনি জানতে চান, কে এ সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন এবং এর ফলে ভারতীয় বিমানবাহিনীর কতটি যুদ্ধবিমান হারাতে হয়েছে। রাহুল বলেন, দেশের জনগণের সত্য জানার অধিকার রয়েছে।

বিতর্কের সূত্র জয়শঙ্করের বক্তব্য, যেখানে তিনি বলেন অপারেশন সিঁদুর শুরুর পরপরই পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানকে অভিযানের আগে নয়, বরং শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হয়েছিল; আগে জানানো হয়েছিল বলে প্রচার তথ্যের বিকৃতি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।