Web Analytics

চট্টগ্রামের বাঁশখালীতে ছয় দিন আগে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং গোদারপাড়া এলাকার পাহাড়ি ছড়া থেকে পুলিশ মো. নুর সিদ্দিক (৭৫)-এর লাশ উদ্ধার করে। তিনি বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার বাসিন্দা এবং মান্নান ও মুনাফ সওদাগরের বাবা।

পরিবারের সদস্যরা জানান, টানা বৃষ্টির মধ্যে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে তিনি নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢলের পানিতে তিনি ভেসে যান। পুলিশকে জানানো হলেও এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে অপমৃত্যুর মামলা দায়েরের পর স্বজনদের কাছে হস্তান্তর করে। বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।