Web Analytics

ঢাকার জনসংখ্যার চাপ কমাতে রাজউক ১৯৯৫ সালে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প প্রায় ৩১ বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়ে ওঠেনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রায় ৬,২২৭ একর এলাকায় বিস্তৃত প্রকল্পটিতে পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য নাগরিক সেবার তীব্র সংকট রয়েছে। জনশূন্যতা ও নিরাপত্তাহীনতার কারণে প্লট মালিকদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস বা ভবন নির্মাণে আগ্রহী নন।

কাগজে প্রকল্পের সিংহভাগ কাজ শেষের দাবি থাকলেও প্লট মালিক ও আবাসন খাতের বিশেষজ্ঞরা আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা ও অপরিকল্পিত সিদ্ধান্তকে দীর্ঘসূত্রতার কারণ বলেছেন। মেয়াদ ও ব্যয় বারবার বাড়ানো হয়েছে এবং প্রকল্প পরিচালক পরিবর্তনের ফলে কাজের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পুনর্বাসন, ডিমার্কেশন, পরিবেশগত ছাড়পত্র ও লে-আউট নকশা নিয়ে আইনি জটিলতাও উন্নয়ন কাজে বাধা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে যাতায়াত সহজ করেছে এবং ডিএনসিসি, ডিএমপি ও ঢাকা ওয়াসার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়। সরকার চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। ডিএনসিসি বলেছে, জরুরি সেবা নিশ্চিত ও সমস্যা চিহ্নিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।