Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার অভিযোগ করেছেন, নতুন রেজিম হাসিনার সময়কার রাজনৈতিক নাটকের কোনো ভিন্নতা আনতে পারেনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাসভাড়া, তেল, গ্যাসের দাম বৃদ্ধি ও বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতির মতো জাতীয় ইস্যুগুলোকে আড়াল করতে একটি ভুয়া স্ক্রিনশট সামনে আনা হয়েছে।

আম্মার লিখেছেন, যারা জাতীয় ইস্যু নিয়ে কথা বলেন, তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে, ফলে জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে পড়ছে। তিনি এটিকে শাসকদের সাধারণ কৌশল বলে উল্লেখ করেন এবং দাবি করেন, নতুন রেজিমও আগের মতো একই প্যাটার্ন অনুসরণ করছে। তিনি আরও বলেন, পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দূরবর্তী এলাকার কর্মীদের উসকে দেওয়া হয়েছে এবং সহাবস্থানে থাকা সংগঠনগুলো পদ পাওয়ার জন্য উন্মাদের মতো আচরণ করছে।

আম্মার আরও মন্তব্য করেন, তেল, গ্যাস, বাসভাড়া ও বিদ্যুৎ—এসব সবার জন্য বড় ইস্যু হলেও ক্ষমতাসীন দলের সমর্থকরা প্রতিবাদ না করে বরং প্রতিবাদকারীদের ওপর হামলা চালাচ্ছে। তার দাবি, দেশের অস্থিতিশীল পরিবেশে নিষিদ্ধ সংগঠন লীগ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।