Web Analytics

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে পুনর্বাসনের সুযোগ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানায়। ঘোষণায় পরমাণু স্থাপনা, সরঞ্জাম, সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের অবস্থান বা স্থানান্তর সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে; পরমাণুবিজ্ঞানী ও বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যদের বিষয়ে তথ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৪ সালে চালু হওয়া কর্মসূচিটির লক্ষ্য মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়ক তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার দেওয়া। স্টেট ডিপার্টমেন্টের দাবি, ইরান আইএইএর নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হওয়ায় সংস্থাটি পারমাণবিক উৎপাদন ও সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপকরণের মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য পায়নি।

বিজ্ঞপ্তিতে আইএইএর ২০২৫ সালের প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়েছে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। তবে সর্বোচ্চ পুরস্কার পেতে কী ধরনের তথ্য প্রয়োজন, তা সুনির্দিষ্ট করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু সক্ষমতা কার্যত ধ্বংস হয়েছে এবং তেহরান সংঘাত শেষের চুক্তিতে আগ্রহী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।