Web Analytics

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন বাংলাদেশ সচিবালয় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান উপলক্ষে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি চিঠি জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে। গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে পাঠানো সারসংক্ষেপেও অনুমোদন মেলে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের আটটির অবস্থা নাজুক এবং অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত। পরিকল্পিত কমপ্লেক্সের আয়তন হবে প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট। এতে ১২ থেকে ১৪ তলার একাধিক ভবন, বেজমেন্ট ও কয়েক হাজার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা; নকশায় লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।