Web Analytics

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃহস্পতিবার বেলা ১১টা ১৭ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হন। পরে আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি সিএমএম আদালত প্রাঙ্গণের সামনে ঘটে।

ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।