Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১০০ বোতল ইস্কাফসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকুপি বিওপির জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাকিবুল হাসান (২০), তিনি জমিনপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজন চোরাকারবারি পালিয়ে যায়। আটক সাকিবুল হাসান ও উদ্ধারকৃত মাদক পরে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।