Web Analytics

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম ফতুল্লা, শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের সব দপ্তর, সাতটি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে অনুষ্ঠিত হয়।

ফতুল্লা স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের পাশাপাশি স্থানীয় মানুষের রাতের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ওই এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোলার লাইট স্থাপন করা হয়েছে। কার্যক্রমে উপস্থিত থেকে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

অভিযানে স্কাউট, রোভার, লজিক অব বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবক, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো হবে। এডিস মশার প্রজননস্থল হওয়ার আশঙ্কা থাকা জমে থাকা পানির স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।