Web Analytics

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফরাসি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংলাপ শুরু হলেও আলোচনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। গ্রোসি উল্লেখ করেন, প্রথমবারের মতো একটি সমঝোতায় পৌঁছানোর বাস্তব সম্ভাবনা দেখা দিয়েছে এবং উভয় পক্ষ এখন নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছে।

খবরে বলা হয়েছে, তেহরান আইএইএর সঙ্গে বেশ কিছু সহযোগিতা স্থগিত রেখেছে। গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তার পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এদিকে, আলোচনার পাশাপাশি ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকে ২১ ফেব্রুয়ারির মধ্যে হামলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সিবিএসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগেই হামলার প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন, যদিও প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।