ছেঁড়া, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা পরিপত্রে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখাকে নিয়মিতভাবে এ সেবা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ক্ষতিগ্রস্ত নোটের আধিক্য রয়েছে, যা সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে। ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের অংশ হিসেবে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট বিশেষ কাউন্টারের মাধ্যমে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোটে বিনিময়ের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, কোনো ব্যাংক শাখা এ সেবা দিতে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।