Web Analytics

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান বৃদ্ধি, সহজ শর্তে অর্থায়ন এবং ঋণের বোঝা কমানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার তুরস্কের আনাতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে তিনি বলেন, জলবায়ু অর্থায়নকে বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক উদ্যোগ না ধরে সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

স্টিল বলেন, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর রাজস্ব আয় কমছে, অথচ দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ব্যয় ও ঋণের বোঝা বাড়ছে। ফলে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগের সক্ষমতা সংকুচিত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিস্থিতি ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় অর্থায়নের শর্ত নির্ধারণের ওপর জোর দেন তিনি। বিশেষ করে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান ও সহজ শর্তের অর্থায়ন বাড়ানোর কথা বলেন।

তিনি অর্থায়ন পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করা এবং ঋণের চাপ কমাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জলবায়ু অর্থায়নকে জাতীয় অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার কথাও বলেন তিনি। জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব দেন স্টিল। তাঁর মতে, অনুদান, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে ভবিষ্যতে সহজ শর্তের ঋণ ও ঝুঁকি ভাগাভাগির মাধ্যমে বিনিয়োগ বাড়ানো সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।