Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করতে সোমবার ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরফ। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে তার প্রথম তেহরান সফর। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সফর নিশ্চিত করে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের আলোচনা হবে।

সফরে লেভরফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, মস্কোর প্রচেষ্টার মূল লক্ষ্য বড় ধরনের যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানো। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা এখন স্থবির। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সংকট নিরসনে মধ্যস্থতায় ভূমিকা রাখতে মস্কোর প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থাকা রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সৃষ্ট গুরুতর আন্তর্জাতিক সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা হবে। মস্কোর মতে, যুদ্ধটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য বড় হুমকি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।