Web Analytics

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল গ্রামে ভারত থেকে আসা একটি বাঘের হামলায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার বিকেলে গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম। স্থানীয় সূত্র অনুযায়ী, শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে পালিত ছাগল খুঁজতে গেলে আগে থেকে ওত পেতে থাকা বাঘটি তাঁকে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুজন বাঘের হামলায় আহত হন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনাব্বেরুল হক জানান, বাঘটি একটি জমির মধ্যে অবস্থান করছে এবং স্থানীয়রা চারদিক থেকে ঘিরে রেখেছে। বিজিবি জানায়, বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। নিরাপত্তায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে এবং বাঘটিকে নিরাপদে উদ্ধারে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।