Web Analytics

বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয় এবং পরবর্তী শুনানির জন্য ২৫ অক্টোবর দিন নির্ধারণ করে।

সকালে কারাগার থেকে সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং দুপুর ২টার পর তাকে আদালতে তোলা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে। এর আগে প্রসিকিউশনের আবেদনের পর গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

প্রসিকিউশন সূত্র বলেছে, ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় চেষ্টায় তাকে তুলে নেওয়া হয় এবং তদন্ত সংস্থা এতে সাইফুরের সম্পৃক্ততার তথ্য পেয়েছে। তখন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুর র‍্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। ২১ জুন ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতেও তার নাম আসে। এ মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।