Web Analytics

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোরে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘটে। নিহতের নাম উমা চন্দ্র (৫২), তিনি চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে তার দোকানের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ উদ্ধার করেন।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।