Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে নিতে মিয়ানমার বাধ্য। তিনি শুক্রবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সরকার এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপদ পথ তৈরি করতে চায়। রোহিঙ্গাদের নিজ দেশে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের রায় একটি মাইলফলক। তাঁর মতে, এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ বহুমাত্রিক অংশীজনের সঙ্গে কাজ করছে এবং বিষয়টি নিরাপত্তা পরিষদে আসতে পারে। এ নিয়ে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ জোরদার রাখার কথাও তিনি বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।