Web Analytics

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের বিরুদ্ধে আগে ঘোষিত সর্বাত্মক নিষেধাজ্ঞার আওতায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করেছে। তেহরানের সামরিক সক্ষমতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সাইবার হামলা এবং অবৈধ তেল বাণিজ্য বন্ধ করাই এ পদক্ষেপের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। নতুন তালিকায় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও একাধিক সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা অস্ত্র সংগ্রহ এবং মার্কিন বাহিনীর ওপর হামলার নির্দেশনার সঙ্গে যুক্ত বলে বিবৃতিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে গোয়েন্দা তথ্য সংগ্রহে জড়িত প্রতিষ্ঠানগুলোকেও তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সরঞ্জাম সরবরাহকারী একটি ক্রয়চক্রও কালো তালিকাভুক্ত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, চীন, সিঙ্গাপুর ও ইউরোপ হয়ে ইরানি জ্বালানি পণ্য পরিবহন ও কেনাবেচায় যুক্ত একটি বড় কার্গো জাহাজ সংস্থা এবং মধ্যস্থতাকারী নেটওয়ার্কের ওপরও কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মার্কিন অবকাঠামোয় সাইবার হামলার দায়ে এফবিআই আট ইরানি নাগরিককে অভিযুক্ত করেছে। পাঁচ শীর্ষ সাইবার-হামলাকারীর তথ্যের জন্য এক কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণাও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র দপ্তর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।