Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

বাঘাই বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটির দুই উপকূলীয় দেশ ইরান ও ওমান গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণে একটি সমঝোতা স্মারক সই করে। এরপর তিন মাস ধরে এ বিষয়ে নিবিড় আলোচনা চলেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে এবং এতে ইরানের প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষ অংশ নিয়েছে বলে জানান বাঘাই। তবে কিছু বিষয় নিয়ে আলোচনা এখনো বাকি, যার মধ্যে তেহরান ও মাস্কাটের যৌথ বিবৃতি রয়েছে। প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আলোচনা ও মতবিনিময় চলবে। ইরান বলেছে, এই উদ্যোগ দুই উপকূলীয় দেশের স্বাধীন পদক্ষেপ এবং এর লক্ষ্য নিরাপদ নৌ চলাচল ও উভয় দেশের সার্বভৌমত্ব রক্ষা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।