Web Analytics

সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। তেলের তীব্র সংকটে পর্যটননির্ভর এই শহরের পরিবহনব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। শুক্রবার সকালে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী নিজে তেলের পাম্পে উপস্থিত হয়ে পর্যটক ও স্থানীয়দের জন্য সুশৃঙ্খলভাবে তেল সরবরাহের ব্যবস্থা করেন। তিনি আটকে পড়া পর্যটকবাহী গাড়ি ও জরুরি সেবার যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশ দেন।

গত কয়েক দিন ধরে বান্দরবানের বিভিন্ন পাম্পে পর্যাপ্ত জ্বালানি না থাকায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছিল। বিশেষ করে পর্যটন মৌসুমে ঘুরতে আসা পর্যটকেরা তেলের অভাবে বিপাকে পড়েন এবং অনেক গাড়ি মাঝপথে আটকে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এমপি সাচিং প্রু জেরী নিজেই পাম্পে গিয়ে দীর্ঘ সময় তদারকি করেন।

তিনি জানান, জনগণের ভোগান্তি লাঘব করাই তাঁর প্রধান কাজ এবং কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও তিনি নজর রাখছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।