Web Analytics

অনলাইনভিত্তিক তরুণ সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। তিনি তরুণদের দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। সোমবার ইউএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাত্র কয়েক দিনের মধ্যে কোটি কোটি অনুসারী পাওয়া সিজেপি বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রশ্নপত্র ফাঁস ও ফলাফলের ভুল নিয়ে ক্ষুব্ধ তরুণদের সমর্থন পাচ্ছে। দিপকের দাবি, প্রায় আট লাখ শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবেদন করেছে। ভারত সরকার সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করেছে এবং দিপকের অভিযোগ, অজ্ঞাত হ্যাকাররা তাদের ইনস্টাগ্রাম পেজ দখলের চেষ্টা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সিজেপি পাকিস্তান ও ভারতবিরোধী গোষ্ঠীর সহায়তা নিচ্ছে, যদিও প্রধানমন্ত্রী মোদি এ বিষয়ে মন্তব্য করেননি।

জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও ইরান যুদ্ধের প্রভাবে জনঅসন্তোষ বাড়ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিল হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবার বিমানবাহিনীর মাধ্যমে পরিবহনের পরিকল্পনা করছে সরকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।