Web Analytics

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ মূল ‘আনতালিয়া চুক্তি’ গৃহীত হয়নি। দুই সপ্তাহের বেশি আলোচনার পর রোববারের চূড়ান্ত বৈঠকে ১৯০টির বেশি দেশের প্রয়োজনীয় ঐকমত্য পাওয়া যায়নি। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার চুক্তিতে না থাকা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানোর প্রশ্নে মতভেদের কারণে অচলাবস্থা তৈরি হয়। ৯ থেকে ২০ নভেম্বর নির্ধারিত সম্মেলন সময় পেরিয়ে চলে এবং ইতিহাসের দীর্ঘতম কপ হিসেবে রেকর্ড গড়ে।

ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করে। ইইউর পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির নাম নেই এমন চুক্তিকে ইইউ সমর্থন করবে না। ১৩০টির বেশি দেশ কয়লা, তেল ও গ্যাস থেকে ন্যায়সংগত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক উত্তরণের স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল। অন্যদিকে, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের ভাষার বিরোধিতা করে।

সর্বশেষ খসড়ায় অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর কথা থাকলেও ভিত্তি, পরিমাণ, উৎস ও বাস্তবায়নপদ্ধতি স্পষ্ট ছিল না। তবে উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পের শ্রমিকদের জন্য ন্যায়সংগত রূপান্তরসহ কয়েকটি পৃথক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে। ২০২৭ সালে ইথিওপিয়ায় কপ৩২ অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।