Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। ২৬ জুন জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং বাকস্বাধীনতা হরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছিল। তিনি বলেন, হাজার হাজার বিরোধী দলের নেতা-কর্মী, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করা হয়েছিল এবং দুর্নীতি ও দমননীতির কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ব্যাপক হত্যাকাণ্ড ও আহতের ঘটনাও উল্লেখ করেন।

গোলাম পরওয়ার গাজা, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও ইরানে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও ওআইসিকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বর্তমান সরকারকে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।