Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যারা এটির দাবি করেছেন, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই সঠিক মনে করেছেন।

শুক্রবার এক সাক্ষাৎকারে জুমা বলেন, জনগণের অর্থে ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ট্রাস্টের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু শহীদ উসমান হাদি মৃত্যুর আগে তা সম্পন্ন করতে পারেননি। তার মৃত্যুর পর ওয়ারিশরা প্রতিষ্ঠানটির দাবি করেন। ফেসবুকে অপপ্রচার, কুৎসা ও আইনি জটিলতা এড়াতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, শহীদ উসমান হাদির সম্মান রক্ষা করাই ছিল প্রধান উদ্দেশ্য।

জুমা আরও জানান, তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং বিপ্লবই মুখ্য। তারা ইনকিলাব মঞ্চে দায়িত্বে থেকে সেখান থেকেই তাদের লড়াই ও কার্যক্রম চালিয়ে যাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।