Web Analytics

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকারভিত্তিক অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক ইস্যু করবে। ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুকটি আগামী ১ ডিসেম্বর নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউল সফটওয়্যারের মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে।

সুকুক বা ইসলামি বন্ড শরিয়াহসম্মত আর্থিক সনদ, যা প্রচলিত ঋণভিত্তিক বন্ডের বদলে বাস্তব সম্পদ বা নির্দিষ্ট ব্যবসায়িক প্রকল্পের অবিভাজ্য মালিকানার অংশীদারত্বের ভিত্তিতে ইস্যু হয়। এ সুকুক ইজারা বা লিজভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হবে। এতে বিনিয়োগকারীরা সম্পদের মালিকানা অর্জন করে সরকার বা ব্যবহারকারীর কাছে তা ভাড়া দেন এবং এর বিপরীতে নির্ধারিত ভাড়া বা মুনাফা পান।

সুকুকটির অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা এবং মেয়াদপূর্তির তারিখ আগামী বছরের ২ জুন। ১৮২ দিনে বিনিয়োগকারীরা মোট ১১২ কোটি টাকা মুনাফা পাবেন, যা বার্ষিক হিসাবে ৭ দশমিক ৫০ শতাংশ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ যোগ্য বিনিয়োগকারীরা অংশ নিতে পারবেন; দর প্রস্তাব দিতে হবে এসআই আইডি ব্যবহার করে ন্যূনতম ১০ হাজার টাকার গুণিতকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।