Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান, তবে বৈঠক বা আলোচনার বিষয়ে আর কোনো বিস্তারিত দেননি। খবরটি জানিয়েছে আলজাজিরা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। যুদ্ধ বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সোমবার এসব আলোচনায় নতুন করে অগ্রগতি আনার চেষ্টা চলছে। হোয়াইট হাউসে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে। একই সঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।