Web Analytics

অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ লিগ ম্যাচ শেষে আবেগঘন এক বিদায়ের মুহূর্ত তৈরি হয়। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ, আর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানায় তাকে। চোখের জল লুকাতে না পেরে সালাহ জানান, লিভারপুলের সঙ্গে তার জীবনের বড় অংশ জড়িয়ে আছে এবং সমর্থকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ও অ্যান্ডি রবার্টসন দুজনেই এই রাতে বিদায় নেন। গত নয় বছরে তারা একসঙ্গে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা জিতেছেন। সালাহ বলেন, রবার্টসন মাঠে সবকিছু উজাড় করে দিয়েছেন বলেই সমর্থকরা তাকে এত ভালোবাসে।

মৌসুমের শুরুর দিকে সমালোচনার মুখে পড়লেও বিদায়ের রাতে সালাহর মুখে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা। তিনি বলেন, লিভারপুল সবসময় তার হৃদয়ে থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।