Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি কেন্দ্রের দ্বিতীয় ভেন্যুতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষায় নির্ধারিত ৩ নম্বর সেটের পরিবর্তে ভুলবশত ১ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়। এতে ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। ঘটনাটি বুধবার প্রকাশ্যে আসার পর কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুকীকে শোকজ করা হয়।

পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে দেখার পর তারা ভুল সেটে পরীক্ষা দিয়েছে বুঝতে পারে, যা তাদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টি করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক কবীর উদ্দিন আহমেদ ঘটনাটিকে গুরুতর দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।