Web Analytics

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকেও মত প্রকাশের কারণে কারাবরণ করতে হয়নি এবং রাষ্ট্রযন্ত্রের কাছে ভিন্ন তথ্য থাকতে পারে বলে উল্লেখ করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসের সময়কে সফলতা বা ব্যর্থতা হিসেবে মূল্যায়ন করা ঠিক নয়। তিনি জানান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং চূড়ান্ত মূল্যায়ন জনগণ করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তৈয়্যব আগে থেকেই বিদেশে ছিলেন এবং দায়িত্ব শেষ করে নেদারল্যান্ডসে পরিবারের কাছে ফিরে গেছেন। তিনি এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।