Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ইউনিট গঠন করেছে, যার অধীনে চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম চার খলিফা— হজরত আবু বকর (রা), হজরত উমর (রা), হজরত উসমান (রা) ও হজরত আলী (রা)-এর নামে। আরও দুটি নারী কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যেগুলোর নাম হবে হজরত ফাতিমা (রা) ও হজরত আয়েশা (রা)-এর নামে, তবে এই প্রস্তাব এখনো অনুমোদিত হয়নি। এই সিদ্ধান্তকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো সংবেদনশীল ও আদর্শিক পরিবর্তন হিসেবে তুলে ধরেছে।

‘আজতক বাংলা’ ও ‘নবভারত টাইমস’সহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এই নামকরণকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আগে যেখানে সেনা ইউনিটগুলোর নাম ছিল মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে, এখন সেখানে ইসলামী ঐতিহ্যের প্রতিফলন দেখা যাচ্ছে।

অন্যদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীতেও বহু ইউনিটের নাম হিন্দু দেবতা ও প্রতীকের সঙ্গে যুক্ত, যেমন ‘ভৈরব ব্যাটালিয়ন’, ‘ব্রহ্মাস্ত্র কোর’, ‘সুদর্শন চক্র কোর’ ও ‘বজ্র কোর’, যা ধর্মীয় প্রতীকের সামরিক ব্যবহারের উদাহরণ হিসেবে দেখা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।