Web Analytics

বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা তার পক্ষে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি জমা দেন। রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী, আইনজীবীরা সোমবার ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠান।

চিঠিতে আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জেনেছেন। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। আইনজীবীরা আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির কথাও বলেছেন।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে যান। রয়টার্স বলেছে, এরপর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ এবারই প্রথম। মন্তব্যের অনুরোধে প্রীতি রহমান ও ঢাকার প্রধানমন্ত্রীর মুখপাত্রদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।