Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি সারা দেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে। সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম ও সিলেটসহ প্রধান প্রধান শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, বহু পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে পারছে না। অনেকের ঘরবাড়ি ও বইপত্র বন্যায় ভেসে গেছে, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছে।

জাতীয় ছাত্রশক্তি বলেছে, শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে অবিলম্বে পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করাই হবে সবচেয়ে মানবিক ও যৌক্তিক পদক্ষেপ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।